চোখের স্বাস্থ্য ভালো রাখবেন যেভাবে

আপডেট : ০৪ মে ২০১৬, ০৮:৩৪
 
চোখ মানুষের অন্যতম একটি অমূল্য সম্পদ। আর এই চোখ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিকতা হারাতে শুরু করে। হ্রাস পেতে শুরু করে দৃষ্টিশক্তি। অনেকের আবার চোখের ওপর পর্দা পড়তে শুরু করে। যাকে বলা হয় ক্যাটার্যাক্ট। আর চল্লিশোর্ধ মানুষের দৃষ্টিশক্তি হ্রাসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্যাটার্যাক্ট বা চোখের ছানি। ক্যাটার্যাক্টের অন্য কারণ সমূহের মধ্যে রয়েছে সূর্যের আলো, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ।
 
বিশেষজ্ঞগণ বলছেন, ভিটামিন ই সমৃদ্ধ হাই ডায়েটরি ফাইবার বা আঁশ জাতীয় খাবার, ক্যারোটিন সমৃদ্ধ খাবার যেমন- গাজর এবং সবুজ শাক-সবজি চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাবার গতিকে কমিয়ে দেয়। এছাড়া এন্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, ই ও জিংক সমৃদ্ধ খাবার, তাজা ফলমূল ও সবজি চোখের সুরক্ষায় অত্যন্ত কার্যকর। চোখের জন্য আঙ্গুর ফলও অনেক ক্ষেত্রে সহায়ক। এমন মন্তব্য করেছেন উক্ত গবেষণার প্রধান অথার ড. আবিগালি হ্যাকাম। বিশেষজ্ঞগণ বলছেন, যত বেশি সবুজ শাক-সবজি ও তাজা ফলমূল আহার করা যাবে ততই চোখের সমস্যা কম হবে। চোখের দৃষ্টিশক্তি থাকবে অটুট।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ