চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট : ০৪ মে ২০১৬, ১৪:৪২
 
চট্টগ্রামের সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু তৈয়ব (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার শরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গত ২৭ মার্চ সাতকানিয়া পৌরসভার ভোয়ালিয়াপাড়া এলাকার এক কিশোরী অপহৃত হয়। ৯ এপ্রিল রাঙ্গুনিয়ার শরফভাটা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। ২০ এপ্রিল ওই কিশোরীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। 
 
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে জানান, ওই কিশোরীকে অপহরণের পর রাঙ্গুনিয়ায় একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়। অপহরণ ও ধর্ষণের অভিযোগে আবু তৈয়বকে গ্রেফতার করা হয়।