আড়াইহাজারে বাস-নছিমনের সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০৪ মে ২০১৬, ১৪:১১
 
আড়াইহাজারে বাস-নছিমনের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুর ১টায় উপজেলার দক্ষিণপাড়া মারকাজ মসজিদের কাছে এ ঘটনা ঘটে। 
 
নিহতের পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ৬০ বছর। আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, দক্ষিণপাড়া এলাকায় বাস ও নছিমনের সংঘর্ষে নছিমনটি দুমরে মুচরে যায়। নিহত এবং আহতরা সবাই নছিমনের যাত্রী। পুলিশ বাসটি আটক করেছে।