উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৪ মে ২০১৬, ১৫:৪০
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড়মনোহরা গ্রামের আয়নাল হক মাস্টারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন- বড়মনোহরা গ্রামের লিটন আলী, নুরুল ইসলাম, মেরাজ আলী, বেলাল হোসেন, জামাত আলী, আনিছুর রহমান, রেজাউল করিম, আফসার আলী ও ওমর ফারুক এবং ক্ষুদ্র মনোহরা গ্রামের জাহাঙ্গীর হোসেন, আবু সাইদ, মুকুল সরকার, সিদ্দিক আলী ও সাইদুর প্রামানিক। 
 
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সভায় মিলিত হয়ে উল্লাপাড়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিশোরগঞ্জের চার রাজাকারকে ফাঁসি এবং একজনকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদানের প্রতিক্রিয়ায় এসব জামায়াত শিবির নেতাকর্মীরা গোপন বৈঠকে উল্লাপাড়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে অভিযোগ রয়েছে।