প্রেসিডেন্টের হাতে সিগারেট অথচ ধূমপানবিরোধী প্রচারণায় দেশ

আপডেট : ০৪ মে ২০১৬, ১৮:১৪
উত্তর কোরিয়া এখন চলছে ব্যপক ধূমপানবিরোধী প্রচারণ। এতে ধূমপায়ীর সংখ্যা কমছে বলেও দাবি দেশটির। তবে ধূমপান নিয়ে যেখানে এতো বাড়বাড়ন্ত সেখানকার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্টকে হর হামেশাই সিগারেট হাতে দেখা যাচ্ছে।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে প্রায়ই প্রেসিডেন্ট কিম জং উনকে সিগারেট হাতে দেখা যায়।
 
বুধবার বার্তা সংস্থা কেসিএন জানিয়েছে, উত্তর কোরিয়ায় 'যতটা সম্ভব' এলাকা থেকে তামাক চাষ বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে সিগারেটের প্যাকেটেও স্বাস্থ্য সতর্কতা ছাপানো বাধ্যতামূলক করা হয়েছে।
 
খবরে আরো বলা হয়, উত্তর কোরিয়ায় প্রতি দিনই আশ্চর্যজনকভাবে অধূমপায়ীর সংখ্যা বাড়ছে। পরিসংখ্যানে বলা হয়, চার বছর আগের তুলনায় ২০১৩ সালে পুরুষ ধূমপায়ীর সংখ্যা আট শতাংশ কম ছিল। তবে প্রেসিডেন্ট ধূমপানের অভ্যাস ছাড়তে পেরেছেন কিনা তা নিয়ে কোন কিছু জানায়নি তারা।
 
কিছু দিন আগে ছোট পারমাণবিক বোমা তৈরি করার ঘোষণা দেয়ার সময়ও কিম জং উনের হাতে সিগারেট দেখা গিয়েছিল।