বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। নিহতের নাম বসন্ত বড়ুয়া।
পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়িক কাজে বের হওয়ার পর গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন বসন্ত বড়–য়া। বুধবার বিকেলে লাশের খবর পেয়ে লামা সাব জোনের সেনাসদস্যসহ পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় লামার রুপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যং মৌজার ৯নং ওয়ার্ড রঞ্জুপাড়ার পাশের ঝিরি থেকে বসন্ত বড়ুয়ার গলা কাটা লাশ উদ্ধার করে। বসন্ত বড়ুয়া রুপসীপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড়ুয়াপাড়ার মৃত বজেন্দ্র বড়ুয়ার ছেলে।
