১০৪ বছর বয়সে প্রথম ভোট দেবেন

আপডেট : ০৫ মে ২০১৬, ০০:৩৯
পশ্চিমবঙ্গের বিলুপ্ত ছিটমহলগুলোতে নির্বাচনকে ঘিরে প্রবল উচ্ছ্বাস। দিনহাটার মশালডাঙা গ্রামের মসবন শেওড়াগুড়ি বুথে, আজ বৃহস্পতিবার জীবনের প্রথম ভোট দেবেন আসগর আলি, তাঁর ছেলে বেলাল হোসেন, নাতি জয়নাল এবং এরকম ‘অবরোধমুক্ত’ অন্যান্য এলাকার ৯৭৭৬ জন নবীন ভারতীয়। ভোটার কার্ডের নিরিখে আসগরের জন্ম ১ জানুয়ারি, ১৯১৩। বয়স তাঁর ১০৪। বিলম্বিত হলেও রাষ্ট্রবিধাতার সদিচ্ছায় পরম খুশি কোচবিহারের প্রবীণতম নাগরিক। গদগদ স্বরে জানালেন, বাড়ির প্রাপ্তবয়স্কদের নিয়ে স্বাধীন ইচ্ছা প্রয়োগ করব এ তো এক মহাউত্সবের সূচনা। চারদিকে ঝরে পড়ুক খোদার রহমত                —ছবি সৌজন্য :আজকাল