গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে দুটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার গাজীপুরের পৃথক দুটি আদালত ওই দুই মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো: রবিউল ইসলাম বলছেন, জয়দেবপুর থানার নাশকতার একটি মামলায় মান্নানকে সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. আব্দুল হাই এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি আরো জানান, কালিয়াকৈর থানার অপর একটি মামলায় এম এ মান্নান ও তার ভাই আব্দুল কাদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
