চট্টগ্রামে অগ্নিকাণ্ড: ক্ষয়-ক্ষতি ৯ লাখ টাকা

আপডেট : ০৫ মে ২০১৬, ১১:১৭
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর ময়দার মিল এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই এলাকার ঝুটের গুদাম ও দোকানসহ প্রায় নয়টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় নয় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে । আগুনে তিনটি কাঁচা ঘর, তিনটি ঝুট, কাগজের গুদাম ও তিনটি সেমিপাকা দোকান পুড়ে গেছে।
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর শাহিদুল ইসলাম বলেন,  ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।