সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

আপডেট : ০৫ মে ২০১৬, ১১:২২
 
মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহান নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করবে।
 
পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এস এম ইমানুল ইসলাম জানিয়েছেন, কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশের প্রস্ততি রয়েছে।
 
সকালে সুপ্রিমকোর্টের প্রধান ফটকে পুলিশের উপস্থিতি দেখা গেছে। এছাড়া ফটনের আশেপাশে পথচারী, গাড়ি ও রিকশায় তল্লাশি চালাতে দেখা গেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের।