হোমনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত

আপডেট : ০৫ মে ২০১৬, ১২:০৫
 
আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ১নং মাথাভাঙ্গা ইউনিয়নের মহিষমারী গ্রামের ১নং ওয়ার্ডে মো. মাইনুল সরকার বিনা প্রতিদ্বন্দিতায় মেম্বার নির্বাচিত হয়েছেন।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউপি নির্বাচনের সহকারী  রিটার্নিং অফিসার মো. আজহারুল ইসলাম ভূইয়া জানান, ঐ ওয়ার্ডে একজন মাত্র মেম্বার প্রার্থী মনোনয়ন দাখিল করেন এবং তার মনোনয়ন পত্রটি বৈধ হয়েছে। তাই বিধান মোতাবেক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
 
উল্লেখ্য, আগামী ২৮ মে হোমনা উপজেলার নয় ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।