মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওবায়দুল হককে কুপিয়ে যখম করা হয়েছে। এ সময় হামলাকারীরা প্রার্থীর বাবা অব. সরকারি কর্মকর্তা ফজলুল হক (৭৭), স্ত্রী আসমা আক্তার (৪৫),দুই পুত্র, দুই ভাইসহ পরিবারের অন্তত ১০ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ওই ইউনিয়নের গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ওবায়দুল প্রার্থীতা থেকে সরে না দাঁড়ানোয় অটল থাকায় তার উপর এ হামলা চালানো হয়।
হামলাকারীরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক গড়পাড়া ইউপির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় (ঘোষণার অপেক্ষায়) নির্বাচিত চেয়ারম্যান মো. আফছার উদ্দিন (৫৬), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল (৫২), আবুল হোসেন (৬৩) ও মানিক (৪৮) এ হামলা চালায়। হামলার পর দ্রুত ঘটনাস্থলের ত্যাগের সময় তারা জনতার গণধোলাইয়ের শিকার হন।
ঘটনার পরেই মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান পিপিএমসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’
