নাগরপুরে দুই স’মিলকে অর্থদণ্ড

আপডেট : ০৫ মে ২০১৬, ১৪:০৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দুই স’ মিলের মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।
 
বৃহস্পতিবার উপজেলার নির্বাহী অফিসার আলমগীর হুছাইনের ভ্রাম্যমাণ আদালত নাগরপুর সদর বাজারের থানা মোড়ে মো. ঠান্ডু মিয়ার একতা স’মিলকে ১০ হাজার টাকা ও মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন মো. সাইজুদ্দিনের স’মিলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।’
 
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘করাত কল আইন ২০১২ এর বিধি ১২ মোতাবেক যে সমস্ত স’মিলের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে মাসব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে।’