পটিয়ায় প্রীতিলতার জন্মবার্ষিকী পালন

আপডেট : ০৫ মে ২০১৬, ১৬:৩৮
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিটিশবিরোধী আন্দোলনের মহিয়সী নারী বীরকন্যা প্রীতিলতার ১০৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
 
এ উপলক্ষে ধলঘাট প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে সকাল ১০টায় তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, সাংবাদিক আবদুল হাকিম মনা, ট্রাস্টের সদস্য অরুন বিকাশ চৌধুরী, বিজয় ঘোষ, রগুনাথ চক্রবর্তী, কৃষ্ণনা চক্রবর্তী, নিহার বালা দে, চক্রবর্তী, শিগ্র দে, ধলঘাট মহিলা আ’লীগ সভাপতি পূর্ণিমা দে, এলসিএফ কর্মকর্তা শিউলী দে, মাসুক মুক্ত, সাংস্কৃতিককর্মী বাচ্চু পালিত, বরুণ পালিত, অর্পা চৌধুরী প্রমুখ।