আসল কফির স্বাদে এলো ড্যান কেকের ‘কাপাচিনো মাফিন’
দারুণ স্বাদ ও বৈচিত্র্যের জন্য এরই মধ্যে দেশের ভোক্তাদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে ড্যান কেকের তৈরি বিভিন্ন খাদ্যসামগ্রী। প্রতিনিয়তই বিভিন্ন নতুন স্বাদের কেক, মাফিন এবং অন্যান্য বেকারি সামগ্রী নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে ড্যান কেক এবার বাজারে প্রথমবারের মতো নিয়ে এসেছে কফির স্বাদে নতুন একটি মাফিন। যার নাম দেওয়া হয়েছে ‘কাপাচিনো মাফিন’। সম্প্রতি গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কাপাচিনো মাফিন বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে এ পণ্যটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ড্যান ফুডস লিমিটেডের হেড অব মার্কেটিং মিনহাজ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আশিকুল ইসলাম ভূঁইয়া, নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডের সিনিয়র পিআর কনসালট্যান্ট সরকার মাসুদ হাসান, সিনিয়র পিআর ম্যানেজার শেগুফতা তাসনীমসহ আরও অনেকে।
বর্ষপূর্তিতে নিপুণের ছাড়
স্বাধীনতার প্রায় সমবয়সী নিপুণ। দেশের কাপড়ে দেশের মানুষকে ফ্যাশনেবল পোশাক উপহার দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসেই প্রতিষ্ঠা ১৯৭৩ সালের মার্চ মাসে। বাংলাদেশে ফ্যাশন হাউস কনসেপ্টের প্রবক্তা নিপুণ সময় পরিক্রমায় আজ ৪৬ বছর। ঢাকা, চট্টগাম, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ ও রাজশাহী বর্তমানে নিপুণের ৯টি শোরুম আছে। দীর্ঘ এই পথচলায় রয়েছে সবার সমর্থন, সহযোগিতা আর অনিঃশেষ প্রেরণা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিপুণ দিচ্ছে ২০% পর্যন্ত বিশেষ মূল্যছাড়। এই ছাড় চলবে ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত।
রঙ বাংলাদেশ
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ স্বাধীনতা দিবস উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ ব্যবস্থা করেছে। স্বাধীনতার গান ও বাংলাদেশের পতাকার বিষয়কে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল ও সবুজ আর সহকারী রং হিসেবে আছে সবুজের শেড, সাদা, টিয়া, গোল্ডেন হলুদ। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, হাতের কাজ, গ্লাসওয়ার্ক ইত্যাদি।
