চট্টগ্রামে ৩ জেএমবি সদস্য দুদিনের রিমান্ডে

আপডেট : ০৫ মে ২০১৬, ১৮:৪৯
হাটহাজারী থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
 
চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোসেন রেজা বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন। জেএমবি সদস্যরা হলেন- নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল। চট্টগ্রাম জেলা আদালত পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন এলাকা থেকে জেএমবি সম্পৃক্ত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে জেলার হাটহাজারী উপজেলার আমানবাজারে জেএমবির সামরিক কমাণ্ডার ফারদিন ওরফে পিয়াসের আস্তানায় অভিযান চালিয়ে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৭ ডিসেম্বর হাটহাজারী থানায় সন্ত্রাস দমন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা হয়।