ষোড়শ সংশোধনীর বিষয়ে রায় স্থগিত চাইবে রাষ্ট্রপক্ষ

আপডেট : ০৫ মে ২০১৬, ১৯:২৪
বিচারকদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় স্থগিতের জন্য আপিল করবে রাষ্ট্রপক্ষ।
 
বৃহস্পতিবার ওই রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করবে। 
 
তিনি বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ। এই রায় স্থগিতের জন্য রবিবারই আমরা চেম্বার আদালতে আবেদন করব।
 
সুপ্রিম কোর্টের ৯ আইনজীবীর করা একটি রিট আবেদনে দেয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের বিশেষ বেঞ্চ বৃহস্পতিবার সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে।