পটুয়াখালী সদরে জমি নিয়ে সংঘর্ষে দেবর-ভাবি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলার প্রতাবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন রুস্তম আলী (৬০) ও তার ভাবি মালেকা বেগম (৫০)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী বলেন, প্রতাবপুর গ্রামের বাসিন্দা বশিরের সঙ্গে জমি নিয়ে রুস্তম আলীর বিরোধ ছিল। সকাল সাড়ে ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জমি থেকে ডাল তোলা নিয়ে দুপক্ষের কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দেবব-ভাবি। তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসাপাতালে নেয়া হয়। পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনের মৃত্যু হয়।
