জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় রাজশাহীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী প্রমুখ বক্তব্য দেন। এ সময় তারা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করান। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়।
