ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ২ সহকারী রেজিস্ট্রারের সাময়িক অব্যাহতি

আপডেট : ০৫ মে ২০১৬, ২০:২০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) কর্মকর্তাদের ওপর হামলা এবং প্রশাসন ভবনে ভাংচুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার তাদেরকে বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। 
 
বহিষ্কৃত ওই দুই কর্মকর্তা হলেন সহকারী রেজিস্ট্রার আব্দুল হান্নান ও আলমগীর হোসেন খাঁন। এই বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ বলেন, প্রশাসন ভবনে ভাংচুর ও কর্মকর্তাদের ওপর হামলার কারণে তাদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। রেজিস্ট্রার আরও জানান বহিষ্কৃত অবস্থায় তারা সকল প্রকার প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন।