বেনাপোল সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বৃহস্পতিবার সকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটকরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার মোশারেফের ছেলে মামুনুর রহমান (২৮), গাজিপুর জেলার কালিগঞ্জ এলাকার শাহজাহান সরকারের ছেলে আলমগীর হোসেন (৪৫) তার স্ত্রী তনুজা বেগম (৩৫) এবং দুই ছেলে মেহবুব হাসান (১৪) ও মেহেদী হাসান (১৬)।
বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার নজরুল ইসলাম জানান, অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই ৫ বাংলাদেশি নারী-পুরুষ ভারত থেকে দেশে ফেরার সময় সাদিপুর গ্রাম থেকে বিজিবি’র হাতে আটক হয়।
