জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি পাটগুদাম ভস্মীভূত

আপডেট : ০৬ মে ২০১৬, ০০:৫১
জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি পাটগুদাম ভস্মীভূত হয়ে প্রায় দুই কোটি টাকার পাট পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্রচণ্ড দাবদাহ ও ভেপসা গরমের পর জামালপুরে বৃষ্টি শুরু হলে মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু বৃষ্টির সময় হঠাত্ শহরে পরপর তিন দফা বজ্রপাতের ঘটনা ঘটে। বজ পাতে শহরের চাপাতলা ঘাট পাট গুদামে আগুন জ্বলে উঠছে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ৩টি পাট গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘণ্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ৩টি পাটগুদামে ভর্তি প্রায় পাঁচ হাজার মণ পাটের অধিকাংশ পুড়ে ছাই হয়ে গেছে।