স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

আপডেট : ০৬ মে ২০১৬, ০৮:১৭
 
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কাওড়া গ্রামের স্বামী সুলতান মিয়ার বিরুদ্ধে স্ত্রী তৃপ্তি আক্তারকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
 
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কাওড়া গ্রামের সুলতান মিয়ার সাথে ৫ বছর পূর্বে একই উপজেলার মাস্কা ইউনিয়নের মাস্কা গ্রামের তারা মিয়ার মেয়ে তৃপ্তি আক্তারের বিবাহ হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত বৃহস্পতিবার সকালে তৃপ্তি আক্তারের সঙ্গে স্বামী সুলতান মিয়ার ঝগড়া শুরু হয়। এরই জের ধরে ঝগড়ার এক পর্যায়ে সুলতান মিয়া ক্ষিপ্ত হয়ে তৃপ্তিকে গলা টিপে হত্যা করে। পরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে রটিয়ে দেয়। ঘটনার পর থেকে স্বামী সুলতান মিয়া পলাতক রয়েছে।