নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আ. ছাত্তার মিয়ার মেয়ে মায়া বেগম (১১) বজ্রপাতে মৃত্যু হয়েছে। একই গ্রামের মো. মোমেন মিয়ার মেয়ে মাসুমা বেগম (৮) আহত হয়েছে। আহত মাসুমাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ির কাছে একটি গাছের নিচে দাঁড়িয়ে দুইজন কথা বলছিল।
তারা দুইজনই শিক্ষার্থী মায়া বেগম দুলালপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আর মাসুমা বেগম দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।
