জিমেল-ইয়াহু'র মেল পাসওয়ার্ড বিক্রি করছে হ্যাকার!

আপডেট : ০৬ মে ২০১৬, ০৯:৩৩
কোটি কোটি ইমেলের ইউজার নেম ও পাসওয়ার্ড হ্যাক করে তা সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে এক হ্যাকার। হ্যাক করা অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে জিমেল, ইয়াহু মেল, মাইক্রোসফটের হটমেইল, রাশিয়ার মেল ডটআরইউ-এর মতো মেল।
 
তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যালেক্স হোল্ডেনের মতে, ২৭৩.৩ মিলিয়ন মেল হ্যাক করা হয়েছে। সেগুলি বিক্রি করে দিচ্ছে রাশিয়ার এক তরুণ হ্যাকার।
 
হোল্ড সিকিউরিটির প্রধান হোল্ডেন আরও জানিয়েছেন, রাশিয়ার একজন হ্যাকার দাবি করেছে তার কাছে ১.১৭ বিলিয়ন অ্যাকাউন্টের গোপন তথ্য রয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার মেল সংস্থা মেল ডটআরইউয়ের ৫৭ মিলিয়ন অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড।
 
এছাড়া রয়েছে জিমেল, মাইক্রোসফট, ইয়াহু ও জার্মানি ও চিনা ইমেল প্রোভাইডারদের ইমেল। সূত্র- টাইম ডটকম।