কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সাধন চন্দ্র পালের মালিকানাধীন মুদি দোকানের কর্মচারী হৃদয় চন্দ্র দাসের (১৫) সন্ধান ১৩ দিনেও পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, ১১ এপ্রিল সোমবার সকাল আটটার দিকে হৃদয় নাস্তা করার কথা বলে দোকান থেকে বের হয়ে আর ফিরেনি। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শামগ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। তার গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট চার ইঞ্চি, শারীরিক গঠন হালকা ও মাথার চুল ছোট। সে কালো-সাদা রঙ্গের ফুলহাতা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট পরিহিত।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিভিন্ন জেলা ও থানায় অনুসন্ধান বার্তা পাঠানো হয়েছে।
