মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার লুৎফর মারা গেছেন

আপডেট : ০৬ মে ২০১৬, ১৫:২৪
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার লুৎফর মোড়ল (৭৫) মারা গেছেন।
 
শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
এক মাস আগে যশোরের কেশবপুরের এই যুদ্ধাপরাধীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।