বগুড়ায় পৌর কাউন্সিলরসহ জামায়াতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৬ মে ২০১৬, ১৭:০৬
বৃহস্পতিবার রাতভর বগুড়ার ১২ থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও ভাংচুর ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বগুড়া পৌরসভার ২১ নং ওয়ার্ড কাউন্সিলর জামায়াত নেতা রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
 
জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান, ভাংচুর, নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা রুহুল কুদ্দুস ডিলুসহ জামায়াতের ১২ নেতাকর্মী এবং শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানায় ৪ জন, শাজাহানপুরে ৪ জন, আদমদীঘিতে ২ জন, গাবতলীতে ২ জন, দুপচাঁচিয়ায় ২ জন, ধুনটে ১ জন রয়েছেন।