নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের রসুল আলীর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলসনগর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে উজ্জলের সাথে ঐ মেয়ের বিয়ে ঠিক হয়। সে মোতাবেক শুক্রবার দুপুরে রসুল আলীর বাড়িতে বিয়ের আয়োজন চলে। বর ও বরযাত্রীরা এসে পৌঁছার আগেই খবর পান উপজেলা নির্বাহী অফিসার।
তিনি তৎক্ষণাৎ বিয়ে বাড়িতে পোঁছে বিয়ে বন্ধ করে দেন। এ সময় গোপালপুর পৌর ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফিরোজ আল হক ভুঁইয়া উপস্থিত ছিলেন।
