রিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:২২
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্তের মুখে থাকা ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো তান পদত্যাগ করেছেন।
 
ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার থেকেই তার পদত্যাগ কার্যকর হবে।
 
তবে হ্যাকিংয়ের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার পাচার করে নিয়ে যাওয়ার বিষয়ে সব ধরনের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এদিকে চুরি যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে এর মধ্যেই আদালতে মামলা করেছে দেশটির মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল (এএমএলসি)।