অভয়নগরে ঘের মালিকের আত্মহত্যা

আপডেট : ০৬ মে ২০১৬, ১৯:৩২
অভয়নগর উপজেলার পায়রা বিলে নাজমুল সরদার নামে এক মৎস্য ঘের মালিক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।  বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে।
 
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভয়নগর উপজেলার পায়রা গ্রামের উত্তর বিলে মৎস্য ঘেরের টোং ঘরে নাজমুল সরদার (২৫) নামের এক ঘের মালিক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
 
বৃহস্পতিবার দুপুরে বিলে কাজ করার সময় কিছু লোক ওই টং ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠায়।
 
নিহত ঘের মালিক ফুলতলা উপজেলার ঢাউকোনা গ্রামের তোতা সরদারের ছেলে। নাজমুলের পরিবার সূত্রে জানাগেছে সে দীর্ঘদিন পায়রা বিলে জমি লিজ নিয়ে মৎস্য চাষ করে আসছে।