পবিত্র লাইলাতুল বরাতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য শনিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
