জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত

আপডেট : ০৬ মে ২০১৬, ২০:০৪
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ২০১৫ সালের শুধুমাত্র ২য় বর্ষ অনার্স ৯ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারন দেখিয়ে এ পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
স্থগিতকৃত পরীক্ষা পর দিন ১০ মে মঙ্গলবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।