পাঁচবিবিতে গলায় লিচু আটকে শিশুর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০১৬, ২০:৩৮
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সমসাবাদ (হাড়ীপাড়া) গ্রামের পুজা (১০) নামের এক শিশুর গলায় লিচু আটকে মারা গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী জানায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ (হাড়ীপাড়া) গ্রামের নরত্তমের মেয়ে পুজা নিজেদের লিচু গাছ থেকে লিচু পেড়ে খাচ্ছিল। একপর্যায়ে তার গলায় লিচু আটকে যায়। মুমূর্ষু অবস্থায় উপজেলা সদরের এক চিকিৎসকের কাছে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। 
 
ঘটনাটি নিশ্চিত করেছেন এলাকার ইউপি সদস্য মোস্তফা জামাল।