ইউএনও’র ওপর হামলার ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা

আপডেট : ০৭ মে ২০১৬, ১৮:০০
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কমকতা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে মারধরের ঘটনায় পরশুরাম থানায় দ্রুতবিচার আইনে মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে এজাহারে জেলা আওয়ামীলীগ সহ সভাপতি খায়রুল বাশার তপন, চিথলিয়া ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন, পরশুরাম পৌর সভার কাউন্সিলর  আবদুল মান্নান সহ ৭ জনের নাম সহ ১০/১২ জন অজ্ঞাতনামা  উল্লেখ করেছে।
 
পরশুরাম থানার ওসি আবুল কাশেম সত্যতা নিশ্চিত করেছেন। ফেনী পরশুরাম  উপজেলার ইউএনও এইচ এম রকিব হায়দারকে মারধর করেছে সরকারী দলের নেতাকমীরা। শুক্রবার সকালে  পরশুরাম চিথলিয়া স্কুল মাঠে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় সুত্রে জানা যায়-  ইউএনও এইচ এম রকিব হায়দারের কাছে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের পরশুরাম সফরের খরচ বাবদ টাকা দাবী  করে স্থানিয় সরকারীদলের নেতারা। ইউএনও গত ৭ দিন আগে পরশুরাম কমর্স্থলে যোগদান করায় তার নিকট এধরনের কোন তহবিল না থাকায়  টাকা দিতে অপরাগতা জানায়। এ অবস্থায় সরকারি দলের স্থানীয় নেতারা চিথলিয়া স্কুল মাঠের হেলিপেডে ইউএনও রকিব হায়দারকে  জনসম্মুখে মারধর করে। এতে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞানহারিয়ে মাটিতে পড়ে যান্। তাৎণিক ইউএনওকে প্রথমে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
 
পরে ফেনী সদর হাসপাতালে আনা হয়্। পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের  উপজেলা স্বাস্থ্য কমকতা ডা. হাবিবুল করিম  জানান  ইউএনওর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক ঘটনার  সত্যতা স্বীকার করেছে।