সর্বাধিক ম্যালওয়্যার আক্রমণপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ

আপডেট : ০৭ মে ২০১৬, ০৯:৩৫
বিশ্বের সর্বাধিক ম্যালওয়্যার আক্রমণপ্রবণ দেশের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। আর এ তালিকার পরবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের নাম।
 
২০১৫ সালের দ্বিতীয়ার্ধের জন্য ‘মাইক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্স (এমএসআই) রিপোর্ট’-এর ২০তম ভলিউম প্রকাশ করেছে মাইক্রোসফট। ওই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
 
ওই প্রতিবেদন অনুযায়ী, জাপান, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনে খুবই কম ম্যালওয়্যার আক্রমণ হয়।
 
এ ব্যাপারে মাইক্রোসফটের ব্যবস্থাপক অ্যালেক্স ওয়েইনার্ট জানান, বিশ্বব্যাপী যে পরিমাণ ম্যালওয়্যার আক্রমণের ঘটনা ঘটে তার অর্ধেকরই উৎপত্তিস্থল এশিয়া এবং এক-পঞ্চমাংশের উৎপত্তিস্থল লাতিন আমেরিকা।
 
মাইক্রোসফটের নিরাপত্তা পরিচালক টিম রেইনস জানান, এ ধরণের ম্যালওয়্যার আক্রমণ রোধ করার জন্য প্রযুক্তিগত সহায়তা দরকার। পাশাপাশি সচেতনতাও জরুরি। সূত্র- দ্যা এক্সপ্রেস ট্রিবিউন।