বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

আপডেট : ০৭ মে ২০১৬, ০৯:৫৪
 
বগুড়া-ঢাকা মহাসড়কের জেলার শেরপুর উপজেলার ঘোগাব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
জানা যায়, দেওয়ান এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী নৈশ্য কোচের সঙ্গে ঘোগা বটতলা ব্রিজ এলাকায় পৌঁছলে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। 
 
পশ্চিমাঞ্চল হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।