জামালপুরে ২ প্রিজাইডিং কর্মকর্তা আটক

আপডেট : ০৭ মে ২০১৬, ১১:২১
 
জামালপুরের বকশীগঞ্জের একটি ইউনিয়নের দুইটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আগেই সিল মারা ব্যালট পেপার নিয়ে কেন্দ্রে ঢোকায় তাদের আটক করা হয়।
 
আটককৃতরা- সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. আনিছুজ্জামান এবং আচ্চাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. আক্রামুজ্জামান।
 
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল জানিয়েছেন, শনিবার ভোটগ্রহণ শুরুর সময় তাদের আটক করা হয়। পরে ঐ কেন্দ্র দুইটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছেন।