চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে ১৩ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ০৭ মে ২০১৬, ১২:৫০
কুমিল্লায় সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের কেন্দ্র দখল, অ্যাজেন্টকে মারধর, জাল ভোটসহ কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ১৩ ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।  
 
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ১৩ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করে  ভোট বর্জনের এ ঘোষণা দেন।