কমদামে যারা স্মার্টফোন কিনতে আগ্রহী তাদের জন্য জেনফোন গো সিরিজের আরেকটি ফোন এনেছে আসুস। ‘আসুস জেনফোন গো ৪.৫’ সাড়া জাগানোয় ‘আসুস জেনফোন গো ৪.৫ সেকেন্ড জেনারেশন’ নামের নতুন এই ফোন এনেছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
নতুন এই ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ২৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় হাজার ২৬৮ টাকা।
৪.৫ ইঞ্চি ডিসপ্লে এই ফোন দুটি ক্যামেরা সংস্করণে পাওয়া যাবে। এর মধ্যে একটি থাকবে ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং অপরটিতে থাকবে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। তবে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সংস্করণের জন্য আরও ৫০০ টাকার মতো বেশি খরচ করতে হবে।
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ চালিত এই ফোনে ১.২ গিগাহার্টজের কোয়াড-কোর কোয়ালকম প্রসেসর ব্যবহার করা হয়েছে।
১জিবি র্যামের এই ফোনে ৮জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এতে ২০৭০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি জুড়ে দেয়া হয়েছে। সূত্র- দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
