রংপুরের মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা হারুন-অর-রশীদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে গোপালপুর ইউনিয়নের চিলাখাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
হারুনেরর বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা ও তিনটিতে ওয়ারেন্ট রয়েছে। তিনি উপজেলা বিএনপি নেতা ও বর্তমান গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, হারুন-অর-রশীদের নামে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা রয়েছে। এছাড়াও, তিনি তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। হারুন-অর-রশীদ দির্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সকালে চিলখাল কেন্দ্রে যান। এসময় তাকে গ্রেফতার করা হয়।
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মহিনুল ইসলাম বলেন, সকালে গোপন সংবাদের ভিত্তিতে হারুন-অর-রশীদকে গ্রেফতার করা হয়।
