চট্টগ্রাম নগরীতে ১৮০ পিস ইয়াবাসহ মনি বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার ভোরের দিকে নগরীর ডবলমুরিং থানার ভেলুয়ার দিঘীর দক্ষিণ পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
দুপুরে সিএমপির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মনি বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস হতে ইয়াবা সংগ্রহ করে নগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।
