ফেনীতে কেন্দ্র দখলের চেষ্টা, এসআই গুলিবিদ্ধ

আপডেট : ০৭ মে ২০১৬, ১৫:৪২
 
ফেনী সদরে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশের এক এসআই গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
 
গুলিবিদ্ধ উপ-পরিদর্শক (এসআই) মো.ইয়াসিনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, সকালে কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার আহমেদ মুন্সি ও বিএনপির জাকির হোসেন জসিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে গেলে এসআই ইয়াসিন গুলিবিদ্ধ হন।  পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।