শ্রীবরদীতে বজ্রপাতে নিহত ২

আপডেট : ০৭ মে ২০১৬, ১৭:৩২
শ্রীবরদী উপজেলায় শনিবার বজ্রপাতে ২ জন নিহত হয়েছে।
 
জানা গেছে, সকালে উপজেলার দক্ষিণ ষাইট কাঁকড়া গ্রামের সুলতার মিয়ার ছেলে আলম মিয়া (৪০) গাছের নিচে দাঁড়ানো অবস্থায় এবং বৃষ্টিতে ভিজে ধানকাটার সময় বন্ধধাতুয়া গ্রামের সামছুল আলমের ছেলে লালু মিয়া (৪০) বজ্রপাতে গুরুত্বর আহত হয়। পরে তাদের শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।