আগামী ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। শনিবার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।
সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। শনিবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ২২ মে দিবাগত রাতই শবে বরাতের রাত।
এই হিসাবে ৬ অথবা ৭ জুন শুরু হবে পবিত্র মাহে রমজান।
