বাংলাদেশ সফর সফল ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্র সচিব নিশা দেশাই বিসওয়াল। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে নিশা বিসওয়ালের বৈঠক সম্পর্কে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।
Home after a productive trip to #Bangladesh where we advanced cooperation on countering terrorism and extremism. (1/3)
— Nisha Biswal (@NishaBiswal) May 6, 2016
দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তিনি জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাড় করানোর আহ্বান জানান। তিনি আরো জানান, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা , স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী এবং স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনায় বসেন নিশা দেশাই।
