গোপালগঞ্জের মুকসুদপুরের ১৬টি ইউপি নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচিত হলেন- পশারগাতী ইউনিয়নে এস.এম কামরুল হাসান (আওয়ামী লীগ), খান্দারপাড় ইউনিয়নে সাব্বির খান (আওয়ামী লীগ), বহুগ্রাম ইউনিয়নে মো. সোহেল শেখ (আওয়ামী লীগ), বাশবাড়িয়া ইউনিয়নে মনিরুজ্জামান মোল্লা (আওয়ামী লীগ) , ভাবরাশুর ইউনিয়নে এসএম রিফাতুল আলম (আওয়ামী লীগ), মহারাজপুর ইউনিয়নে মো. আশ্রাফ আলী মিয়া (আওয়ামী লীগ), উজানী ইউনিয়নে শ্যামল কান্তি বোস (আওয়ামী লীগ), গোহালা ইউনিয়নে সফিকুল আলম (আওয়ামী লীগ), দিগনাগর ইউনিয়নে মো. সফিকুল আলম মোল্লা সাগর (সতন্ত্র), রাঘদী ইউনিয়নে আলমগীর হোসেন (সতন্ত্র) , মোচনা ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন মোল্লা (আওয়ামী লীগ) , কাশালিয়া ইউনিয়নে মো. সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ) , ননীক্ষীর ইউনিয়নে আসাদুজ্জামান মিনা (সতন্ত্র), জলিরপাড় ইউনিয়নে অখিল চন্দ্র বৈরাগী (আওয়ামী লীগ)।
