বিনোদন রিপোর্ট
এই বছরে প্রথম সিনেমা এরইমধ্যে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদের। এখন চলছে পরবর্তী সিনেমার প্রস্তুতি নিয়ে। কিছুদিন আগে জানা যায়, কলকাতার রিয়া সেনের সাথে এবার পর্দা ভাগাভাগি করবেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটি হওয়া নিয়ে সংশয়ের তৈরি হয়েছে।
‘কামরূপ কামাখ্যা’ শিরোনামের সিনেমাটির নির্মাণ কাজ নানা ঝামেলার কারণে পেছানো হয়েছে। কবে থেকে কাজ শুরু হবে সেটিও এখন অজানা।
সিনেমাটির প্রযোজক ও পরিচালক হাসান ইমাম পূর্বে হুমায়ুন ফরিদী ও মৌসুমী অভিনীত ‘মাতৃত্ব’ সিনেমার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন, দীর্ঘদিন পর তার পরিচালিত এই নতুন সিনেমার প্রধান নায়কের কেন্দ্রীয় চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করবেন বলে সংবাদ মাধ্যমকে ঘোষনা দেন। নায়িকা নির্বাচনী তে একটু সময় নিলেও পরবর্তীতে বাংলাদেশী অভিনেত্রী মডেল আফ্রি সেলিনা ও একটি বিশেষ চরিত্রের অভিনয়ে থাকবেন ওপার বাংলার অভিনেত্রী রিয়া সেন। অভিনেতা সিয়ামের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সিনেমার কাজ এখনো শুরু হয়নি, প্রথমে এই বছর শেষে কাজ শুরু হওয়ার কথা থাকলেও স্ক্রিপ্টের রিমেকিং, দেশের বাহিরে বেশ কিছু জায়গায় শুটিং ও ইন্ডাস্ট্রির মন্দার কারণে সিনেমাটির কাজ এখনো শুরু হচ্ছে না। কবে কাজ শুরু হবে এই ব্যাপারে আমি এখন নিশ্চিত কিছু বলতে পারছি না। তবে আবারো কাজ শুরু হলে সবাই জানতে পারবেন।
