নাগরিক টিভিতে আজ থেখে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিকটি নাটক ‘জোছনাময়ী’। নাটকটি পরিচালনা করেছেন অনিমেষ আইচ। জোছনাময়ীর কাহিনি মূলতএকজন নারী ও তার আশেপাশের চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। গ্রামের মেয়ে জোছনা বিয়ের আসর থেকে পালিয়ে নানান ঘটনার মধ্য দিয়ে এই শহরে এসে ওঠে। এরপর থেকে শুরু হয় নতুন চড়াই-উত্রাইয়ের গল্প!
জোছনা চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। আরও আছেন চঞ্চল চৌধুরী, সুমাইয়া শিমু, খায়রুল আনাম সবুজ, রুনাখান, প্রাণরায়, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
