টাঙ্গাইলের নাগরপুরে সংখ্যা লঘুর বাড়িসহ ৭ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের আঘাতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার একই রাতে উপজেলার গয়হাটা ইউনিয়নের কইটোলা গ্রামের শ্যামানন্দ দাস বাবুল, জ্যোতিসা নন্দ সেন, মোঃ আজগর মিয়া ও শ্যামপুর গ্রামের সৌদি প্রবাসি মোঃ মঙ্গল মিয়ার বাড়িতে ডাকাতি করে ১৫/২০ জনের একটি দল।
এদিন গভীর রাতে মুখোশধারী ১৫/২০ জন তালা কেটে ঘরের ভিতর ঢুকে লাকদের জিম্মি ও মারপিট করে আলমারি ও সুকেছের তালা ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণলংকার, ৭টি মোবাইল সেট, কাপড়চোপড়সহ প্রায় ৬ লাখ টাকা মালামাল ডাকাতি করে।
এসময় অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন, কইটোলা গ্রামের মো. আজগর মিয়া (৩০), জ্যোতিসানন্দ সেন (৫৫), জোছনা রানী সরকার (৪৫), জনি সেন (২৭), শ্যামপুর গ্রামের প্রবাসি মঙ্গল মিয়ার স্ত্রী পরিস্কার বেগম (৩০) ও সাদিকুর রহমানের স্ত্রী রিপা বেগম (২৫)।
এদের মধ্যে মোঃ আজগর হোসেনের অবস্থা আশংকাজনক হওয়া তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাগরপুর থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, একই রাতে তিন বাড়িতে ডাকাতির সংবাদ পেয়েছি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
